রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। দুপুরে তাদের কোর্টের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
