রংপুরে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৩ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন চতরা বাজার চৌরাস্তার ওপর অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার রাতে ১ হাজার ৪৮৫ পিস ইয়াবাসহ মোঃ তারা মিয়াকে (৩৫) গ্রেফতার করে। তারা মিয়া পীরগঞ্জ থানার কৃষ্ণপুরগ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের পুত্র।
ইত্তেফাক/নূহু
