গফরগাঁও প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে আব্দুল্লাহ আল-আমিন বিপ্লব (দৈনিক সমকাল) সভাপতি ও শফিউল আলম মারুফ (দৈনিক মানবজমিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মানছুর আহম্মেদ (দৈনিক স্বদেশ সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ আসাদুজ্জামান সোহেল (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ পদে রুকুন উদ্দিন সবুর (আমার দেশ) এবং নির্বাহী সদস্য পদে আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক), রফিকুল ইসলাম খান (দৈনিক নয়া দিগন্ত), তফাজ্জল হোসেন (দৈনিক যুগান্তর), মোফাজ্জল আনসারী (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ অধিবেশন শেষে কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন প্রার্থীদের বিনা নির্বাচিত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
