বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ পরিদর্শনে মালদ্বীপের প্রতিনিধি দল

আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৮:৩২
মালদ্বীপ মেডিক্যাল কাউন্সিলের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গত শুক্রবার বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল মেডিক্যাল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন। 
 
টিএমএসএস হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মালদ্বীপ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সদস্য ডা. মুসা মুরাদ ও রেজিস্ট্রার ফাতিমাত সালিহা বক্তব্য রাখেন। তারা বলেন, টিএমএসএস মেডিক্যাল কলেজ মালদ্বীপ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের অনুমোদন পেলে মালদ্বীপের শিক্ষার্থীরা টিএমএসএস মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। একইসঙ্গে উভয় দেশের বিশেষজ্ঞ চিকিসকদের পরস্পারিক অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস শুকুর প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই