নরসিংদীর শিবপুরে তাঁতীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে। একইসঙ্গে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা তাঁতীলীগের আয়োজনে আজ শনিবার বিকাল ৫টায় স্থানীয় এমপি’র অফিস কার্যালয়ের সামনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মান্নান জাকারিয়ার সভাপতিত্ব ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদির মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুুক্তিযোদ্ধা একে নাসিম আহমেদ হিরন, তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ফকির, নারী নেত্রী আফিয়া রহমানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
