মানিকগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আটক ৪৩

আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২০:২৩

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ৯ জন, জি আর পরোয়ানায় ১৬ জন, সি আর পরোয়ানায় ১৫ জন ও সাজা পরোয়ানায় তিন জনকে আটক করা হয়। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান জানান, মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে আটক ব্যক্তিরা হলো— মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখানা এলাকার মুনছের আলীর ছেলে পলাশ মিয়া (৩৩), শিবালয় উপজেলার দড়িকয়ড়া এলাকার নাদের মোল্লার ছেলে আব্দুল হাই মোল্লা (৪২), সিংগাইর থানার মাধবপুর এলাকার জেহের আলীর ছেলে শরীফ হোসেন (৪০), একই এলাকার চান্দহর গ্রামের স্বপন মিয়ার ছেলে বাবুল মিয়া (২০), ঘিওর উপজেলার কুস্তা গ্রামের তোতা মিয়ার ছেলে রনি মিয়া (১৯), জয়নাল খন্দকারের নাতী নাঈম নাঈম খান (২০), পুখুরিয়া এলাকার শাজাহান মিয়ার ছেলে মিলন মিয়া (২৮), শোলধরা এলাকার হাবিল মিয়ার ছেলে কাওসার মিয়া (৪৪) এবং সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে সজিব মিয়া (২০)।

ডিএসবি'র এএসপি আব্দুল হামিদ সিদ্দিকী জানান, মাদকের সঙ্গে সংশি­ষ্ট আটক ব্যক্তিদের কাছ থেকে সংশি­ষ্ট থানা পুলিশ ২৯ পিস ইয়াবা, ৫৫ গ্রাম গাঁজা ও ০.১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।

আরও পড়ুন: আইসক্রিম কিনতে গিয়ে প্রাণ হারালো শিশু

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা করে এ অপরাধে আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/কেকে