পাঁচবিবির চেঁচড়া সীমান্ত এলাকায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুটি সোনার বারসহ আসমান হোসেন (৫০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে কয়া ক্যাম্প বিজিবি সদস্যরা। তিনি চেঁচড়া গ্রামের মৃত আপেলের ছেলে।
২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক জানান, শনিবার সন্ধ্যায় চেঁচড়া সীমান্ত দিয়ে সোনার বার পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় পাচারকারীর কাছ থেকে ৯ লাখ টাকা মূল্যের ২০ ভরি ওজনের ২টি সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়।
ইত্তেফাক/আরকেজি
