হোমনায় বিরল রোগে আক্রান্ত দাদনের অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৫:১৭
বিরল রোগে আক্রান্ত হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ দাদন মিয়া অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। দাদন মিয়া জানান, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের দিকে হঠাৎ ডান পায়ের উরুতে মাংসপেশী অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। পরে বিষয়টি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতে গেলে সেখানে কিছুদিন চিকিৎসা করে অর্থাভাবে বাড়িতে চলে আসেন। 
 
বর্তমানে সহায় সম্বলহীন দাদন মিয়া শ্রীপুর বাজারে ছোট্ট একটি দোকানে চা বিক্রি করেন। এতে তার স্ত্রী সন্তানসহ ৬ জনের সংসার চলতে কষ্ট হয়। দীর্ঘদিন চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে তার অসুখটি আরো যন্ত্রনাদায়ক হতে থাকে। বর্তমানে তিনি এটি নিয়ে খুব কষ্টে জীবন যাবন করছেন।
 
তার চিকিৎসার জন্য তিনি সরকারীভাবে হোক কিংবা বেসরকারী এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করেন। তার পিতা আবুল কাশেম কৃষি কাজ করেন। তিনিও শ্রবণ প্রতিবন্ধী। দাদনের ব্যক্তিগত বিকাশ নাম্বার-০১৮৬২১৭৯৬৯২।
 
ইত্তেফাক/নূহু