বাগেরহাটে বারুইপাড়া এলাকায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী পালন করছেন স্থানীয়রা। রবিবার সকালে বারুইপাড়া সরকারি বিদ্যালয়ের সামনে ধর্ষকের শাস্তির দাবীতে এই প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।
অভিযোগে জানা যায়, গত ১০ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে মোঃ ইখলাস শেখের মেয়ে ফাতেমা খাতুনকে (৯) শেখ নাসিম উদ্দিনের ছেলে শেখ হারুন অর রশিদ তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় তাকে ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে মেয়েটি কৌশলে পালিয়ে যায়। ভুক্তভোগীর পিতা লিখিত অভিযোগ করলে পুলিশ হারুন অর রশিদকে হাজতে নিয়ে যায়।
প্রতিবাদ কর্মসূচীতে বারুইপাড়া ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন মোড়ল এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, এ ঘটনায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ইত্তেফাক/এমওয়াই/নূহু
