রাজবাড়ীতে যৌন হয়রানির অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৮:৩৭
রাজবাড়ীতে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে নিজ প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  মোঃ শওকত আলীর সভাপতিত্বে উন্নয়ন সভায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
 
সভায় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড এম এ খালেক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ বিভিন্ন কর্তকর্তারা ক্ষোভ প্রকাশ করেন।
 
বক্তারা বলেন, পিটিআইয়ের পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাবিবুর রহমান হাবিব ও বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম কুমার দাস তাদের নিজ বিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন হয়রানি করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোনো এক রহস্যজনক কারণে এই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ করেন সভায় উপস্থিত কর্মকর্তারা।
 
জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, প্রথম যৌন হয়রানির ঘটনায় হাবিবুর রহমান হাবিবের বিচার হলে বার্থা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এমন ঘটনা ঘটাতো না। জেলা প্রশাসক আরো বলেন, ভবিষৎতে এমন ঘটনা ঘটলে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে এর দায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিতে হবে।
 
ইত্তেফাক/এমওয়াই/নূহু