আলোচনা নয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
ট্রাম্প-থেরেসা মের বৈঠক প্রসঙ্গে গতকাল বিবিসির সঙ্গে কথা বলেন থেরেসা।
বিবিসিকে তিনি বলেন, 'ট্রাম্প বলেন আমার উচিত ইইউ-এর বিরুদ্ধে মামলা করা। তাদের সঙ্গে কোন ধরনের আলোচনায় না বসা। কিন্তু আসলে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছিলাম। মজার ব্যাপার ট্রাম্পও সংবাদ সম্মেলনে বলেছিলেন আলোচনায় যাও না হলে ফল খারাপ হবে।'
ইত্তেফাক/এসআর/নূহুৃ
