আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৪১
সাভার উপজেলার আশুলিয়ার মরাগাং এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোর রাতে আশুলিয়ায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মারাগাং এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক বলেন, রবিবার ভোররাতে আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা পৌছার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর এবং তার পরনে লুঙ্গি ও শার্ট ছিল।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহত ওই ব্যক্তি সাধারণ যাত্রী নাকি ডাকাত দলের সসদ্য সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 
 
ইত্তেফাক/নূহুৃ