আগামীকাল নিজের পক্ষে আদালতে আপিল করবেন নওয়াজ শরিফ

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:১০
রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী সময় কাটছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের৷ আগামীকাল নিজেদের পক্ষে আদালতে আপিল করবেন তার আইনজীবি।
 
শনি ও রবিবার পাকিস্তানে আদালতের কাজ বন্ধ থাকায় সোমবার আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আপিল করবেন নওয়াজ শরিফের আইনজীবী। গত শুক্রবার জেলে বসে সকল আইনী কাগজপত্রে সই করেন শরিফ ও তার কন্যা।
 
অপরদিকে জেলে এক রাত পার না হতেই  নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে৷ পাকিস্তানের দুর্নীতি দমন শাখার দায়ের করা মামলায় ট্রায়ালের মুখে পড়তে পারেন নওয়াজের পরিবার।
 
এর আগে ২টি আর্থিক দুর্নীতির মামলা নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মের বিরুদ্ধে ছিল৷ দুর্নীতি মামলায় শরিফের ১০ বছর, মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এবার আরও ২টি দুর্নীতি মামলায় নাম এলো নওয়াজের ২ পুত্র হুসেইন ও হাসানের৷ 
 
প্রাক্তন প্রধানমন্ত্রীর শ্যালক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সফদারকেও দুর্নীতির অভিযোগে এক বছরের কারদণ্ড দেওয়া হয়েছে৷ পুরো পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ট্রায়ালে সম্মুখীন হবেন নওয়াজ।
 
ইতিমধ্যে আদালত নওয়াজ ও মরিয়মকে যথাক্রমে ৮০ ও ২০ লাখ  ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে।
 
ভোটের মুখে দেশে বন্দী নওয়াজ শরিফ৷ তবে, ভাঁটা পড়েনি তার প্রচারে৷ নির্বাচনের আগে পাকিস্তানে প্রচার তুঙ্গে৷ বাদ পড়ে নেই নওয়াজ শরিফের 'পাকিস্তান মুসলিম লীগ'৷ 
 
ইত্তেফাক/এসআর/নূহু