বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএফইউজের নেতারা

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৪৮
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিজয়ী সাংবাদিক নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করেন বিএফইউজের নব নির্বাচিত সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, কার্যনির্বাহী সদস্য আজহার মাহমুদ।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী অাব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, টিভি ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজিব, সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ, হামিদ উল্লাহ, প্রণব বড়ুয়া অর্নব, ফরিদ উদ্দিন, আবদুর রউফ পাটোয়ারি, আমিনুল ইসলাম মুন্না, অনুপম বড়ুয়া প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু