রাশিয়া নয় খারাপ সম্পর্কের জন্য যুক্তরাষ্ট্র দায়ী : ট্রাম্প

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৬:২৮
রাশিয়া-যুক্তরাষ্ট্র দুই দেশের খারাপ সম্পর্কের জন্য রাশিয়া নয় যুক্তরাষ্ট্রই দায়ী। ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শুরু ঠিক ৪ ঘন্টা আগে এসব কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 
ট্রাম্প অভিযোগ করে বলেন, তার দেশের গোয়েন্দা সংস্থা এর জন্য দায়ী। তারা বরাবর ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ করে আসছে।
 
তিনি আরও বলেন, আজকের বৈঠকে ব্যক্তিগত উদ্যোগে তিনি তার দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।
 
ট্রাম্প আজ টুইটে লেখেন, যুক্তরাষ্ট্রের বোকামি ও অজ্ঞতার কারণে বহু বছর ধরে রাশিয়ার সঙ্গে খারাপ সম্পর্ক চলে আসছে।
 
এছাড়া তিনি তার দেশের মিডিয়াকেও এর জন্য দোষারোপ করেছেন।
 
ইত্তেফাক/এসআর/নূহু