চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করল আমেরিকা

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:১৮
নতুন করে হাজারো চীনা পণ্যের ওপর এবার শুল্ক আরোপ করলো আমেরিকা। এসব চীনা পণ্যের ওপর আমেরিকা ১০শতাংশ শুল্ক জারি করেছে।
 
এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, তামাক, রাসায়নিক দ্রব্য, কয়লা, স্টিল, অ্যালুমিনিয়া, গাড়ির টায়ার, আসবাবপত্র, কুকুর-বিড়ালের খাদ্য, হ্যান্ড ব্যাগ সুটকেস, বাইসাইকেল, বেসবল গ্লাভস, টয়লেট পেপার ইত্যাদি।
 
এ ব্যাপারে চীন তাৎক্ষনিক কোন পদক্ষেপ না নিলেও শিগগিরই এর একটা পাল্টা জবাব দিবে বলে জানায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ করবে।
 
উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকা চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনও ১২ ঘন্টার মধ্যে আমেরিকার পণ্যের ওপর একই শুল্ক কার্যকর করে। দুই দেশের মধ্যে এ রেশ কাটতে না কাটতেই আমেরিকা নতুন করে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করলো।
 
ইত্তেফাক/এসআর/নূহু