সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতিটি খাল, বিল, হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে দেশীয় মাছ এবং মাছের পোনা ধরা হচ্ছে। হাওর-বাওর নদী বিলবেষ্টিত গোয়াইনঘাট উপজেলায় মৎস্য আইনের সঠিক প্রয়োগ না থাকার কারনে মাছের সংকট দেখা দিয়েছে।
উপজেলায় প্রতিটি হাওর বিলে নিষিদ্ধ কারেন্ট জাল, পেটফুলা জালের ব্যবহারে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এদিকে উপজেলার সরকারি জলমহালগুলোতে প্রতি বছর মৎস্য আইন লঙ্ঘন করে বিল শুকিয়ে মাছ ধরার কারণে দিনে দিনে দেশীয় মাছের ঘাটতি দেখা দিয়েছে। এমনকি কিছু বিল বছরে একাধিকবার ফিশিং করা হয়।
এলাকাবাসী জানান, প্রতিটি বিলে যদি ৩ থেকে ৫ বছর পর মাছ ধরা হতো তা হলে দেশীয় মাছের এমন ঘাটতি দেখা দিত না। উপজেলার অনেক খাল-বিল, হাওর ভারাট হয়ে যাওয়ার কারণে মৎস্য সম্পদের অভয়াশ্রম বিনষ্ট হয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বিল শুকিয়ে মাছ ধরার অভিযোগে চুক্তি মোতাবেক তার ইজারা বাতিল করা হবে। তিনি বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার এবং বিক্রি বিষয়ে প্রসাশনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইত্তেফাক/এমওয়াই/নূহু
