বেনাপোল বল ফিল্ড মাঠ থেকে সোমবার বিকালে নৌকা প্রতীকে ভোট চেয়ে একটি প্রচার মিছিল বের করেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। তার নেতৃত্বে এ প্রচার মিছিলে যোগ দেন শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ১০ হাজার নেতাকর্মী।
প্রচার মিছিলটি বেনাপোল পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে বেনাপোল বাসস্ট্যান্ডে পথ সভায় বক্তব্যে মেয়র আশরাফুল আলম লিটন বলেন, এ সরকারের সাফল্য, উন্নয়ন এবং জননেত্রীর সালাম মানুষের মাঝে পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। নৌকা প্রতীক হচ্ছে শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক এবং স্বাধীন সার্বোভৌমত্বের প্রতীক। নৌকা প্রতীকে ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে।
IMG0
বর্ণাঢ্য এ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, বেনাপোল পৌর আওয়মী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার, শার্শা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শ্রমবিষয়ক সম্পাদক কোরবান আলী, শার্শা উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, বেনাপোল পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, শার্শা উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা আমিনুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুস, মোজাফফার হোসেন, বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান মহিলা আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক শারমীন সুলতানা, আওয়ামী লীগ নেত্রী বিউটি খাতুন কাজল রেখা, যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
