অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করছে। কখনো কোনো সংঘাত হয়নি। আজকে কেন সংঘাত হচ্ছে? এখন হঠাৎ করে রাজনীতির নাম করে ধর্মের ব্যবহার, ধর্মকে ব্যবসার নামে ব্যবহারের মাধ্যমে আমাদের সম্প্রীতি নষ্ট করছে। আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না। বাংলাদেশের একটি দীর্ঘ ঐতিহ্য আছে। আমরা কখনো হানাহানি করিনি। এটা বজায় রাখতে হবে।
সোমবার বিকেলে সিলেট নগরের হাফিজ কমপ্লেক্স ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
জাফর ইকবাল বলেন, সারাবিশ্বেই সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এ দেশের সংখ্যালঘুরাও ভালো নেই। নির্বাচন আসছে, সংখ্যালঘুদের মধ্যে চিন্তা বাড়ছে। সংখ্যালঘুদের মনের চিন্তা দূর করতে হবে।
সংগঠনের আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ড. একে আবুল মোমেন, শহীদকন্যা ডা. নুজহাত চৌধুরী, সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, রামকৃষ্ণ মিশনের সাধু স্বামী পূর্ণপদানন্দ মহারাজ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
