রাজধানীর রূপনগরে বাস-লেগুনার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বারিক, রেজাউল করিম ও তাওহিদ (শিশু)।নিহতদের মরদেহগুলো ঢামেক মর্গে রয়েছে। নিহত শিশু তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
IMG0
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, সকালে বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাচালকসহ ১৫ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
IMG1
আহতদের মধ্যে থেকে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ইত্তেফাক/কেকে
