বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের আদিতমারী সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে। সোমবার রাতে বিজিবি উপজেলার দূর্গাপুর সীমান্ত থেকে তাদের দুজনকে আটক করেন।
মঙ্গলবার সকালে আটককৃতদের আদিতমারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। থানা পুলিশ একটি মামলায় তাদের গ্রেফতার দেখান।
গ্রেফতারকৃতরা হলেন, ঝাড়খন্ড জেলার হিংগুলি থানার সান্নাদির ছেলে কোনালিকা (৫৫) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার শুকরা মিয়ার ছেলে মানিক মিয়া (৪০)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
