নকলায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৭:৪৫

শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামে কফিল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার ভোরে কফিল উদ্দিন ফজর নামাজ পড়ার জন্যে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যান। নামাজ শেষে সূর্য উঠে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করে বাড়ির লোকেরা। এ সময় বাড়ির পেছনে একটি গাছের ডালের সঙ্গে তার লাশ ঝুলানো অবস্থায় দেখতে পান তার স্ত্রী জুবেদা খাতুন। তার চিৎকারে বাড়ির আশেপাশের লোকজন এসে ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান ও নকলা থানাকে জানায়।

সংবাদ পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্র জানায়, কফিল উদ্দিন ঋণের চাপে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু