সীতাকুণ্ডে ১৫ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৭:৫২

সীতাকুণ্ড পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৫ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।

জানা যায়, গত সোমবার দিবাগত রাতে ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ ভাটিয়ারী বাজারে যাত্রীবেশে তিনজনকে সন্দেহ হলে থানার এসআই সাইফুল্লাহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ব্যাগ তল্লাশী করে। এ সময় প্রত্যেকের ব্যাগ থেকে ৫ হাজার করে মোট ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

তাদের আটক করে আদালতে চালান দেওয়া হয়। আটককৃতরা হলো, মোঃ আজিজুর রহমান(২৫), মোঃ নুরুল ইসলাম রনি(৩০) ও মোঃ জসিম উদ্দিন(২৪)। তাদের বাড়ি কক্সবাজার জেলার রামু থানাধীন মৌলভী বাজার গ্রামে।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান পিপিএম (বার) বলেন, তাদের মাদকদ্রব্য আইনে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/নূহু