জিহ্বা ও হাতের আঙ্গুল কাটা অবস্থায় পুলিশ সদস্য উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৮:১৬

সিদ্ধিরগঞ্জে জিহ্বা ও হাতের আঙ্গুল কাটা আহত অবস্থায় আব্দুল হালিম নামে সাবেক এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসার সামনে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলা থেকে একদল দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে এসে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফেলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জিহ্বা ও হাতের আঙ্গুল কাটা অবস্থায় একটি লোক পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবু বকর সিদ্দিক ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসআই আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আঃ হালিম নামে এক সাবেক পুলিশ সদস্যকে উদ্ধার করি। তিনি একজন কারারক্ষী ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লার দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার। জিহবা কাটা থাকায় তিনি কথা কলতে পারছিলেন না। তার কাছে থাকা মোবাইল নাম্বার নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু