কিশোরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ১৯:৫৫
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. নূরুল আলমের নেতৃত্বে গঠিত একটি রেইডিং পার্টি আজ মঙ্গলবার(১৭ জুলাই) কিশোরগঞ্জ সদর উপজেলার প্রজাপতখিলা গ্রামের এক মাদকব্যবসায়ী দম্পতিকে আটক করেছে। আটককৃতরা হলেন- মিজানুর রহমান পাঠান (৪৮) ও তার স্ত্রী লাকী আক্তার(৩৫)। গোপনসূত্রে খবর পেয়ে তাদেরেক নিজ বাড়ি থেকে আটক এবং তাদের দখল থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
ইন্সপেক্টর নূরুল আলম জানান, দীর্ঘদিন যাবত এই দম্পতি কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ১৯৯০ সানের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(খ) ও ২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। দম্পতিকে আদালতের মাধ্যমে পরে জেলা কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/কেআই