সালমানের তুলানায় অক্ষয় এগিয়ে

আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২০:১৫
বলিউডে সবচেয়ে দামি তারকা হিসেবে আমির-সামলান-শাহরুখ খানকে পেছনে ফেলেছেন অক্ষয় কুমার। বিশ্বখ্যাত মাগ্যাজিন ফোবর্সের করা এক জরিপে উঠে এসেছে এই তথ্য। 
 
সোমবার বিশ্বের ১০০ শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকার নাম প্রকাশ করে ম্যাগাজিনটি; যাতে অক্ষয়ের অবস্থান ৭৬।
 
ওই তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন আমেরিকার বক্সার ফ্লয়েড মেওয়েদার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি।
 
তালিকায় বলিউড তারকা সালমানের নাম থাকলেও শাহরুখ খানের নাম নেই। সালমানের নাম থাকলেও তবে তা অক্ষয়ের বেশ পেছনে। সালমান খান রয়েছেন ৮২–তে।
 
২০১৭ সালে শাহরুখ এই তালিকায় ছিলেন ৬৫তম জায়গায়। সেখানে ২০১৮ তালিকা থেকে একেবারে বাদ পড়েছে তার নাম। 
 
তালিকার পরিসংখ্যান অনুযায়ী বলিউড তারকা অক্ষয় কুমারের বার্ষিক আয় ২৭৬ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৫০০ রুপি। অথচ অক্ষয় কুমার শাহরুখ বা সালমান খানের মত হাজার কোটি টাকার বাজেটের ছবি খুব কমই করেন। তবে বছরে তিনি কমপক্ষে ৩ টা ছবি করেন।
 
ইত্তেফাক/রেজা