চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করতে হবে। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তাই নির্বাচনে সরকারের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রামের সকল আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।
তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আন্দরকিল্লা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক মো. মহিউদ্দীন শাহ ও যুগ্ম আহবায়ক লায়ন আশীষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আবুল মনসুর, মোসলেম উদ্দিন, রত্নাকর দাশ টুনু, জাফর আহম্মদ, দিদারুল আলম চৌধুরী, আবু তৈয়ব সিদ্দিকী, মোরশেদুল আলম, জসিম উদ্দীন, শফিউল আজম বাহার, তারেক হায়দার আবু, আজম খান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে কাউন্সিলর জহর লাল হাজারীর মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।
ইত্তেফাক/নূহু
