পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন মোহাম্মদ সফদরের বিরুদ্ধে করা মামলায় তাদের করা আপিলের শুনানি আগামী নির্বাচনের পরে হবে।
গতকাল মঙ্গলবার জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত মূলতবি ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। আদালতের এই অবস্থানের কারণে নির্বাচনের আগে নওয়াজের বিরুদ্ধে ঘোষিত সাজার ব্যাপারে নতুন সিদ্ধান্তের সুযোগ থাকছে না। - ডন
