শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৩:২৩
রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর ফারুক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ওমর ফারুক চাঁদপুর মতলব থানার মৃত আ. সামাদের ছেলে। ঢাকায় বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়ি চালক ছিলেন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, শাহবাগ মোড়ে যাত্রীবাহী মেশকাত পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন ফারুক। ঘটনার সঙ্গে সঙ্গে বাসচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এএম