রাণীনগরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৪

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৬:০২

নওগাঁর রাণীনগরে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃরা কেউ জেল হাজতে রয়েছে আবার কেউ জামিনে রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদক ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে চলমান মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে গত ১৮ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত দুই মাসে ২ টি মাদক মামলায় ২৪ জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ মাদক উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ৯৭ পিস, গাঁজা ৫ শ ২ গ্রাম, হেরোইন ৩৮.৯৬ গ্রাম, চোলাইমদ ৮ লিটার।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত দুই মাসে ২৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চিহ্নিত মাদক ব্যাসায়ীরা জেল হাজতে রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু