শিকারপুর সীমান্ত থেকে ৮১৮ বোতল ফেন্সিডিল জব্দ

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:২৯

শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের নারিকেলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোরে ৮১৮ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বিজিবি। এ সময়  চোরাকারবারী কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি নারিকেলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ২৮ এর ৪ এস সীমানা দিয়ে ভারত থেকে চোরাপথে ৮/১০ জন বাংলাদেশী মাদক ব্যবসায়ী বস্তা বোঝাই ফেন্সিডিল মাথায় করে বাংলাদেশে প্রবেশ করছে। এ সময় আমাদের শিকারপুর বিওপির টহল দল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা বস্তা বোঝাই ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। সেখান থেকে জব্দ করা হয় ৮১৮ বোতল ফেন্সিডিল। যার আনুমানিক মুল্যে সাড়ে তিন লাখ টাকা বলে জানান তিনি।

ইত্তেফাক/নূহু