টেকনাফে পরিত্যক্ত ৪টি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:০২

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৬শ ৬০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে।

সূত্রমতে, গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ  সিজি স্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যাক্তিকে থামার সংকেত দেয়। ওই ব্যক্তি তার হাতে থাকা রুমালে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। ধাওয়া করে তাকে আটক করা যায়নি।

ঘটনাস্থল থেকে প্যাকেটটি উদ্ধার করে তার মধ্যে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমওয়াই/নূহু