যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের রাজনীতি ধারাকে সতর্ক করে দ্রুত এর পরিবর্তনের আহ্বান জানান। গতকাল দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকীতে বক্তৃতাকালে তিনি এ সতর্কবাণী করেন।
বক্তৃতাকালে ওবামা ট্রাম্পের নাম উল্লেখ না করে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতিকে সমালোচনা করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান জলবায়ু ও অভিবাসন নীতি হতাশাজনক। এর দ্রুত পরিবর্তন দরকার। এছাড়াও বলেন, যেসব রাজনৈতিক নেতারা এখন মিথ্যাচার করছে, মিথ্যা বলছে সেটা লজ্জাস্কর।
'কোনো সতর্ককর্তা না। আমি শুধু প্রকৃত ঘটনাগুলো উল্লেখ করলাম, জোহান্সবার্গে কমপক্ষে ১৫ হাজার লোকের সামনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ট্রাম্প তার দেশে কড়া সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পকে একরকম ধূয়ে দিয়েছেন। ট্রাম্পকে নিয়ে সমালোচনা করতে বাদ দেয়নি হলিউড তারকারাও।
ইত্তেফাক/এসআর/নূহু
