রাশিয়া উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণে সাহায্য করবে। এছাড়া এশিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিরোধী দেশগুলোর সঙ্গে আলোচনায় রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বলে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার টুইটারে আজ বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে সাহায্য করতে আমাদের সঙ্গে রাজি হয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক ভালো এবং এটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে।
ট্রাম্পের টুইট করার সময় রাশিয়ার সংবাদ সংস্থা 'আরআইএ' জানায় রাশিয়ার নেতাদের সঙ্গে উত্তর কোরিয়ার শিগগিরই এক বৈঠক অনুষ্ঠিত হবে।
এছাড়া এ সপ্তাহে ফিনল্যান্ডের হেলসিংকিতে বৈঠকে ট্রাম্প বলেন, তারা দুজনে (ট্রাম্প-পুতিন) বিশ্বের সকল দেশের পারমাণবিক নিরস্ত্রীকরণে একই সঙ্গে কাজ করবেন।
ইত্তেফাক/এসআর/নূহু
