ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৯:১৪

বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে রোজিনা ইসলাম (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের মধ্যমেড্ডা এলাকার ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনার দুইটি সন্তান রয়েছে। নিহতের স্বামী সিএনজি চালিত অটোরিকশার চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোজিনা ও শফিকুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে কলহের জের ধরে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে শফিকুল। তবে ঘটনার পর সে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। শফিকুরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

ইত্তেফাক/নূহু