উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ ট্রাক জব্দ

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২০:১০

কক্সবাজার - টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী হাইওয়ে পুলিশ বুধবার ভোর রাতে টেকনাফ থেকে আসা কাঠভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যার অনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা।

হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে দাঁড়ানোর জন্য সিগনাল দিলে চালক গাড়িটি থামিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির দরোজার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গাড়ির মালিক ও চালক কুতুপালং পিএফ পাড়া গ্রামের বিকাশ চন্দ্র বড়ুয়াকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইত্তেফাক/নূহু