গাজীপুর ও রংপুর মহানগরীতে নতুন পুলিশ কমিশনার

আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২০:২২
বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি পূর্বক নিয়োগ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. আবদুল আলীম মাহমুদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। 
 
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়। 
 
ইত্তেফাক/এমআই