পাকিস্তান জামায়াত-ই-ইসলামের একটি সমাবেশের মঞ্চ ধসে ভেঙে পড়েছে। বুধবার পেশওয়ারে মোহমান্দ জেলার কে-পি এলাকায় আয়োজিত রাজনৈতিক সমাবেশে এ দুর্ঘটনা ঘটে । তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
জানা যায়, মঞ্চের উপর অতিরিক্ত নেতাকর্মীদের ভারে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জামায়াত-ই-ইসলামী আমির সিরাজ-উল-হক, প্রাদেশিক প্রধান মুশতাক আহমেদ খান, মোহমান্দ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাঈদ খানসহ অন্যান্যরা এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
IMG0
জামায়াত ইসলামের তথ্য সচিব শরীফ জানান, অস্থায়ীভাবে নির্মিত ওই মঞ্চে ধারণ ক্ষমতার বেশি লোক ওঠার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন দুর্ঘটনার সময় পার্টির প্রধানসহ যারা মঞ্চে ছিলেন সবাই নিরাপদেই আছেন। বেশ কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় সবাই নিরাপদে থাকায় তিনি সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন।
মাত্র দুইদিন আগেই কে-পির সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাক একই ধরনের দুর্ঘটনায় আহত হন। সোমবার নওসেরায় এক নির্বাচনী সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই নেতা অন্যান্যদের সঙ্গে স্টেজ থেকে পড়ে যান।
ইত্তেফাক/রেজা
