ব্যর্থ অভ্যুত্থানের পর জারি হওয়া জরুরি অবস্থার অবসান ঘটালো তুরস্কের সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
জরুরি আইনের আওতায় ২ বছর ধরে লক্ষাধিক মানুষকে গ্রেপ্তার ও চাকুরিচ্যুত করা হয়। অবশেষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুননির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর এটির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশটির সরকার।
এর আগে সাতবার এটির মেয়াদ বাড়ানো হয়েছিল।
সরকারি-বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী, জরুরি আদেশে চাকরি খোয়ান দেশটির ১ লাখ ৭ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারি। গ্রেপ্তার হন ৫০ হাজারেরও বেশি মানুষ। যাদের অনেকে যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থক হিসেবে পরিচিত।
তুরস্ক অভ্যুত্থান-চেষ্টার জন্য গুলেনকে দায়ী করে থাকে। তবে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।
ইত্তেফাক/টিএস/নূহু
