ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত বৈঠককে অর্থহীন বলে অভিহিত করলেন যুক্তরাষ্ট্র প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ১৬ জুলাই ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে কড়া সমালোচনার মুখে পড়েছেন।
আজ দেশটির ঊর্ধ্বতন প্রশাসন কর্মকর্তারা ট্রাম্পের এ বৈঠককে আমেরিকার জন্য অর্থহীন অভিহিত করে বলেন, আমদের কাছে এ বৈঠকটি শুধুই অর্থহীন মনে হয়েছে। বৈঠকে ঠিক কি হলো আমরা কিছুই বুঝলাম না।
অপর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ট্রাম্প-পুতিনের সংবাদ সম্মেলনটি আমাদের জন্য লজ্জাস্কর এবং বিধ্বংসী। ট্রাম্প আমাদের দেশের গোয়েন্দা সংস্থার করা অভিযোগ প্রত্যাখ্যান করে পুতিনের গুণগান গেয়েছেন।
ইত্তেফাক/এসআর/নূহু
