ভোলার গঙ্গাপুরে শিক্ষাবৃত্তি ও ভিক্ষুকদের মধ্যে গাভী বিতরণ

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:৪০

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে অতিদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে টাকা ও ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার গঙ্গাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসুচির গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এগুলো বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল কুদুস।

বোরহানউদ্দিন পৌরসভা মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল।

অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন।

অনুষ্ঠান শেষে জয়া অলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফাতেমা, ছালমা, অবদুল জব্বার মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আল অমিন ও বোরহান উদ্দিন মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুমুরসহ প্রত্যেককে ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক ও ভিক্ষুক পুর্ণবাসন কর্মসুচির আওতায় ভিক্ষুক নুরুল ইসলাম ও সাহাবুদ্দিনকে বিনামূল্যে বাছুর সহ চারটি গাভী প্রদান করা হয়।

ইত্তেফাক/নূহু