আসন্ন পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোন হস্তক্ষেপ নেই

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:১০

পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে বিতর্কের রেশ কাটাতে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ২৫ জুলাইয়ের পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোন হস্তক্ষেপ নেই।

নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। আমরা শুধু নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি পাকিস্তানের আইনশৃঙ্খলার উন্নতি জলদি আনতে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময় আমদের দায়িত্ব হলো ভোটারদের নিরাপত্তা প্রদান করা। দেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে অনেক ভোট কেন্দ্রে আমরা অনেক সেনা নিয়োগ করেছি।

উল্লেখ্য, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের সিইও হারুন হামিদ একদিন আগে অভিযোগ করে বলেন, আসন্ন নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকবে। তারা ইমরান খানের দল 'তেহরিক ই ইনসাফ'কে সাহায্য করছে৷ এমন মন্তব্যের পরেই তুমুল সমালোচনা ছড়ায় পাকিস্তানে৷ টুইটে ইমরান খান দাবি করেন, ডন পত্রিকার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন৷

ইত্তেফাক/নূহু