ইউএস-বাংলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২২:০৩

সকাল থেকেই দিনব্যাপী শুভাকাংক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ আনন্দঘন পরিবেশে ইউএস-বাংলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারাদিন ইউএস-বাংলার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীদের শুভেচ্ছাস্বরূপ উপহার সামগ্রী প্রদান করা হয় এবং ইন-ফ্লাইট সার্ভিস ছিলো অন্যদিনের তুলনায় ভিন্নতায় ভরপুর।

সম্মানিত যাত্রী সাধারণকে পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ থেকে সপ্তাহব্যাপী ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো গন্তব্যে ১০শতাংশ ডিসকাউন্ট সুবিধা দেয়া হবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আন্তর্জাতিক রুটে বর্তমানে ঢাকা থেকে কলকাতা, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে এবং চট্টগ্রাম থেকে কলকাতা, মাস্কাট ও দোহা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০ এবং ৭৬ আসনের তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট আছে।

যাত্রীসেবার অনন্য নজির স্থাপন করায় স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে গত তিন বছর যাবত সেরা এয়ারলাইন্স এর মুকুট অর্জন করতে পেরেছে।
“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন মূহুর্তে বলেন, “ বাংলাদেশের সকল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে দেশের মানুষকে আকাশপথে ভ্রমণে উদ্বুদ্ধ করা এবং বিদেশী পর্যটকদেরকে কাছে বাংলাদেশকে তুলে দেয়ার কাজ ও করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।”

এছাড়া তিনি আরো বলেন, “ইউএস-বাংলা এয়ারলাইন্স এর কাছে শুরু থেকে এখন পর্যন্ত যাত্রী সেবাই মূখ্য এবং অগ্রগণ্য, যার ফলে যাত্রীদের পছন্দের এয়ারলাইন্স এ পরিনত হতে পেরেছে।”

এছাড়া পঞ্চম বর্ষে পদার্পণে ইউএস-বাংলা পরিবার এর অগ্রযাত্রার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ইত্তেফাক/নূহু