নন্দীগ্রামে ছুরিকাঘাতে নারী শ্রমিক খুন

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১১:২৭
নন্দীগ্রামে নারী শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পৌর এলাকার কালিকাপুরে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শ্রমিক শ্রীমতি কিরনী বালা (৪৩) কালিকাপুর গ্রামের সুরেশ প্রমানিকের তৃতীয় স্ত্রী।
 
স্থানীয় কাউন্সিলর ফজলুল হক বাচ্চু জানান, কিরণী ইট ভাঙ্গার কাজ করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার তিনি কাজ শেষে বাড়ি ফিরে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরলে গভীর রাতে কে বা কাহার তার শয়ন ঘরে ঢুকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিসিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, কিরণীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য তার স্বামী সুরেশ প্রামনিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি