রাজধানীর নীলক্ষেতের বই দোকানদারদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী ও বই দোকানের এক কর্মচারী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। প্রায় দেড়ঘণ্টা বই মার্কেটে আটকে থাকার পর পুলিশের সহযোগিতায় পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮ টার দিকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী বই কিনতে যান নীলক্ষেতে। বই কেনা নিয়ে দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। দোকানদাররা জড়ো হয়ে পাঁচ শিক্ষার্থীকে মারধর করেন। দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ইত্তেফাক/মোস্তাফিজ
