হাজীগঞ্জে পানিতে ডুবে মো. সৌরভ (৪) ও মো. আরাফাত হোসেন (৪) দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েরপুর গ্রামের মুন্সী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- ওই বাড়ির মো. আলম হোসেনের ছেলে সৌরভ এবং মো. শাহআলমের ছেলে আরাফাত হোসেন। তারা চাচাতো ও জেঠাতো ভাই।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সৌরভ ও আরাফাত বৃহস্পতিবার দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের দুই ঘণ্টা পর তাদের লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন জানান, খেলতে গিয়ে দুই ভাই পানিতে ডুবে মারা যায়।
ইত্তেফাক/আরকেজি
