দোহার উপজেলায় সীমানা প্রাচীর ধসে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার চর জয়পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই এলাকার মো. রফিকের ছেলে উপজেলার চর জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র মো. হোসেন (১১) এবং একই গ্রামের মো. ইয়ানুসের ছেলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. রাতুল (১৩)।
ঘটনাস্থলেই মারা যায় হোসেন এবং রাতুলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি সিরাজুল বলেন, হোসেন ও রাতুলসহ কয়েকজন শিশু ওই এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির সীমানা প্রাচীরের পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা করছিল। একপর্যায়ে হোসেন ও রাতুল প্রাচীর বেয়ে উপরে উঠতে গেলে তা ধসে এ দুর্ঘটনা ঘটে।
দোহার থানার ওসি আরো জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে ও তদন্ত চলছে।নিহতদের পরিবারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।
ইত্তেফাক/আরকেজি
