‘আমাকে পাপ্পু ডাকতে পারেন, আমি কিন্তু আপনাকে অপছন্দ করি না’ এ কথা বলে মোদির দিকে এগিয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রীকে। রাহুলের পিঠ চাপড়ে দিলেন, মোদিও।
এমন অভাবনীয় ঘটনার সময় ভারতের সংসদে চলছিল মোদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। মোদির দিকে ধেয়ে যাচ্ছিল বিরোধী দলগুলোর তীব্র আক্রমণের তির। সে আক্রমণে যোগ দিয়েছিলেন রাহুল নিজেও। মোদিকে জড়িয়ে ধরার একটু তিনি বলেন, ‘রাফালে চুক্তির মাধ্যমে আপনি পছন্দের ব্যবসায়ী গ্রুপকে হাজার কোটি রুপি লাভ করার সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী আর চৌকিদার নেই, ভাগিদারে পরিণত হয়েছেন।’
রাহুল বলেন, ‘আমি দেখতে পাচ্ছি তিনি হাসছেন। তবে কিছুটা নার্ভাস। এ কারণে আমার চোখে চোখ রাখতে পারছেন না।’ এরপর মোদির দিকে এগিয়ে যান রাহুল।
ইত্তেফাক/টিএস
