নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার তেথুলিয়া ইউনিয়নের তেথুলিয়া গ্রামে ১০ বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
এ উপলক্ষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিএম সালেহ উদ্দিন, স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক, পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল, আওয়ামী লীগ নেতা নূর খান মিটু প্রমুখ। সভাপতিত্ব করেন তেথুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নেতা মোস্তফা কামাল জিয়া।
ইত্তেফাক/এএম
