আসামের মসজিদে বেদ-বাইবেলও!

আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:২১
আসামের কাচার জেলার কেন্দ্রীয় মসজিদের দোতলায় ধর্মীয় পাঠাগার গড়ে তুলেছে মসজিদ কমিটি। তবে শুধু কোরান বা ইসলামি বই নয়, বাইবেল, বেদ, উপনিষদসহ অন্য ধর্মের বইও থাকছে এ মসজিদ লাইব্রেরিতে।
 
মসজিদ কমিটির সেক্রেটারি সাব্বির আহমেদ চৌধুরি জানান, বর্তমানে হিন্দু, ইসলাম ও খ্রিষ্টান ধর্মের ওপর প্রায় ৩০০টি বই আছে মসজিদ লাইব্রেরিতে। এর মাধ্যমে মুসলিমরা অন্য ধর্ম বিষয়ে জানার সুযোগ পাবে। এটি প্রতিষ্ঠা করতে পেরে গর্ব বোধ করছেন বলে জানান তিনি।
 
লাইব্রেরিতে পড়া যাবে রামকৃষ্ণের জীবনী, রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসও।
 
সাব্বির চৌধুরী বলেন, ইন্ডিয়াতে বহু ধর্ম রয়েছে অথচ আমরা একে অপরের ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আমাদের এ মসজিদে আমরা সকল ধর্মের বই নিয়ে লাইব্রেরি গড়ে তুলেছি।
 
ইত্তেফাক/টিএস